Saturday, June 27, 2026

করোনা আবহেই আমেরিকায় বিমান পাঠাবে চিন

Date:

Share post:

করোনা সংক্রমণের জেরে বন্ধ রাখা হয়েছে চিনা এয়ারলাইন্সের বিমান পরিষেবা। কিন্তু এই আবহেই বিদেশি বিমানসংস্থার কাজ চালাবে বলেই বৃহস্পতিবার জানিয়েছে চিন।

১৬ জুন থেকে আমেরিকার উদ্দেশ্যে ও আমেরিকা থেকে চিনা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের আসা-যাওয়া স্থগিত করে দেওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। নির্দেশিকার পরে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে চিনের সিভিল এভিয়েশন অথরিটি।

করোনা সংক্রমণ কেন্দ্র করে তুঙ্গে আমেরিকা চিন বিরোধ। এমনকী বিশ্বব্যাপী সংক্রমনের জেরে চিনের থেকে ক্ষতিপূরণ চেয়েছে আমেরিকা। মার্চ মাসে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আমেরিকা। সেই সময় চিন থেকে আমেরিকায় প্রবেশ করেছে একাধিক বিমান। চিনের সিভিল এভিয়েশন অথরিটি এদিন জানিয়েছে, যেসব বিমান সংস্থা ১২ মার্চের তালিকায় ছিল না তারাও প্রতি সপ্তাহে একবার আন্তর্জাতিক রুটে যাবে।

জানা গিয়েছে, চিনে যাত্রীরা পৌঁছলে করা হবে করোনা ভাইরাসের পরীক্ষা। যে রুটের বিমানে যাত্রীদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসবে, সেই রুটে সংশ্লিষ্ট সপ্তাহে আরও একটি পরিষেবা দেওয়ার অনুমতি দেওয়া হবে। চিনের এই সিদ্ধান্তে ফের ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। মার্কিন পরিবহন দফতরের তরফে বিবৃতিতে বলা হয়েছে, দুদেশের মধ্যে পরস্পরের বিমান চলাচল সংক্রান্ত যে বোঝাপড়া হয়েছিল চিন তা লঙ্ঘন করছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...